সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে বৃষ্টির জন্য  ইসতিসকার নামাজ আদায়

নিউজ ডেস্ক২৫ এপ্রিল ২০২৪১ মিনিট পড়া
গোমস্তাপুরে বৃষ্টির জন্য  ইসতিসকার নামাজ আদায়
গোমস্তাপুর প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অনাবৃষ্টি ও দাবদাহ  থেকে রক্ষা পেতে মহান সৃষ্টিকর্তার উদ্দেশ্যে দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করেছেন বিভিন্ন বয়সের ধর্মপ্রাণ মুসল্লিরা।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৯ টার দিকে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে কয়েকশ মুসল্লি সমবেত হয়ে এ বিশেষ নামাজে অংশ নেন । নামাজে ইমামতি করেন নাচোল ঝলঝলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা, রুহুল আমিন।