সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন 

নিউজ ডেস্ক৮ আগস্ট ২০২৩১ মিনিট পড়া
গোমস্তাপুরে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন 

গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবদুল হামিদ, কৃষি সম্প্রসারন কর্মকর্তা ফিরোজ আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা পংকজ কুমার দাস প্রমুখ। পরে মহিলা বিষয়ক দপ্তরের পক্ষ থেকে ৮ জন দুস্থ মহিলাকে সেলাই মেশিন ও অর্থ সহায়তা করা হয়।