সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে  দেড় বছর পর কবর থেকে এক ব্যক্তির লাশ উত্তোলন

নিউজ ডেস্ক৩০ আগস্ট ২০২৩১ মিনিট পড়া
গোমস্তাপুরে  দেড় বছর পর কবর থেকে এক ব্যক্তির লাশ উত্তোলন
গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দীর্ঘ দেড় বছর পর গোলাম রাব্বানী (৪০) নামে এক ব্যক্তির লাশ কবর থেকে  উত্তোলন করা হয়েছে। বুধবার(৩০ আগস্ট) দুপুরে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের গঙ্গলপুর বিশুক্ষেত্র গ্রামেরএকটি কবরস্থান থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)  বিপাশা হোসাইন উপস্থিতিতে এ লাশ উত্তোলন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা.খালিদুর রহমান, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শওকত আলী সহ স্থানীয় লোকজন  উপস্থিত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ১৬ মার্চ গোলাম রাব্বানীর স্ত্রীর পরকীয়া প্রেমিক দিয়ে স্বামীকে হত্যা করে গোপনে লাশ দাফন করে। পরে বিষয়টি জানাজানি হলে গোলাম রব্বানীর ছোট স্ত্রী আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন । মামলা পর্যালোচনা করে মহামান্য আদালত লাশটি উত্তোলন করার আদেশ দেন।