সদ্য প্রকাশিত
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন
খেলা

কাভানিতে রক্ষা পিএসজির

নিউজ ডেস্ক১২ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
কাভানিতে রক্ষা পিএসজির

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

এডিনসন কাভানির নৈপুণ্যে লিগ ওয়ানে টানা দ্বিতীয় পরাজয় এড়িয়েছে প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)।

 

রোববার রাতে পিছিয়ে পড়েও কাভানির জোড়া গোলে নিসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে গতবারের চ্যাম্পিয়নরা।

 

ঘরের মাঠে ম্যাচের প্রথমার্ধেই দুই গোল হজম করে বসেছিল পিএসজি। ৩২ মিনিটে গোল করে অতিথিদের এগিয়ে দেন উইলান সাইপ্রিয়েন। আর প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন আলাসানে প্লেয়া।

 

অবশ্য দ্বিতীয়ার্ধের প্রথম ১৫ মিনিটের মধ্যেই দুই গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান কাভানি। ৪৬ মিনিটে নিজের প্রথম গোলে ব্যবধান কমান উরুগুইয়ান স্ট্রাইকার। ৬০ মিনিটে পূর্ণ করেন নিজের জোড়া গোল। তাতে শেষ পর্যন্ত ড্রয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়তে পারে স্বাগতিকরা।

 

psg

 

নিসে জয়বঞ্চিত হলেও ১৭ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে। সমান ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে তিনে আছে পিএসজি। ৩০ পয়েন্ট নিয়ে দুইয়ে মোনাকো।

সূত্র: রাউজিংবিডি