সদ্য প্রকাশিত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু
আন্তর্জাতিক

কানাডায় মসজিদে হামলায় ছাত্র গ্রেপ্তার

নিউজ ডেস্ক৩১ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
কানাডায় মসজিদে হামলায় ছাত্র গ্রেপ্তার

সিল্কসিটিনিউজ ডেস্কঃ কানাডার কুইবেকে একটি মসজিদে গুলি করে ছয়জনকে হত্যার ঘটনায় এক ফরাসি বংশোদ্ভূত কানাডীয় ছাত্রকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

আলেক্সান্ডার বিসোনেত্তে নামের ওই ছাত্রের বিরুদ্ধে ছয়টি হত্যার অভিযোগ ও পাঁচটি হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
সোমবার আলেক্সান্ডারকে কুইবেক সিটি কোর্টে হাজির করা হয়। আদালতে নিজের পক্ষে কোনো আবেদন করেননি বিসোনেত্তে। আদালতে বিসোনেত্তেকে কারাবন্দিদের পোশাকে দেখা যায়। এ সময় তার হাত-পায়ে শিকল ছিল।

কুইবেক সিটি থেকে লে ডি’অরলিন্সে নিজের গাড়ি নিয়ে যাওয়ার সময় একটি ব্রিজের ওপর থেকে বিসোনেত্তেকে গ্রেপ্তার করা হয়। তিনি নিজেই পুলিশকে ফোন করে বলেছিলেন যে, কর্তৃপক্ষকে সহায়তা করতে চান।

স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, বিসোনেত্তে লাভাল বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান ও নৃবিজ্ঞানে পড়াশোনা করেছেন। তার ক্যাম্পাস হামলার শিকার মসজিদ থেকে ৩০ কিলোমিটার দূরে।
কানাডার পত্রিকা মন্ট্রিল গ্যাজেট জানিয়েছে, বিসোনেত্তের ফেসবুক পেজে তাকে হ্যালোইনের পোশাকে দেখা যায়। ফেসবুকে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পেজে লাইক দিয়েছেন।
রোববার এশার নামাজের সময় কুইবেক ইসলামিক কালচারাল সেন্টারের একটি মসজিদে বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত হয়। এতে আহত হয় কমপক্ষে ৪০ জন, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

হামলায় নিহতদের স্মরণে সোমবার কানাডাজুড়ে শোক পালন করা হয়।

ওই হামলার পর মোহাম্মদ কাদির নামের মরক্কো বংশোদ্ভূত এক ব্যক্তিকে আটক করা হয়েছিল। তাকে এখন এ মামলায় সাক্ষী করা হয়েছে।

 

 

সূত্রঃবাংলা ট্রিবিউন