সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

কানসাট ইউনিয়ন বিএনপির সভাপতি ময়েজ গ্রেফতার

নিউজ ডেস্ক৯ জুলাই ২০১৭১ মিনিট পড়া
কানসাট ইউনিয়ন বিএনপির সভাপতি ময়েজ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন বিএনপির সভাপতি ময়েজ উদ্দিন (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। নাশকতার মামলায় রোববার দিবাগত রাত আড়াইটায় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি কানসাট ইউনিয়নের শিবনগর গ্রামের আবুল হোসেনের ছেলে।

শিবগঞ্জ থানার এসআই কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত আড়াইটার দিকে ময়েজ উদ্দিনের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় নাশকতার চারটি মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ১৫টি রাজনৈতিক মামলাও রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

স/অ