সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
দুর্ঘটনা

কাঁঠালিয়ায় ধানের চারা রোপণের সময় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

নিউজ ডেস্ক২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিট পড়া
কাঁঠালিয়ায় ধানের চারা রোপণের সময় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ঝালকাঠির কাঁঠালিয়ায় মাঠে ধানের চারা রোপণের সময় বজ্রপাতে মো. দেলোয়ার হোসেন খান (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওই গ্রামের মো. হারুন খানের ছেলে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার বৃষ্টির মধ্যে নিজের জমিতে ধানের চারা রোপণ করছিলেন দেলোয়ার হোসেন। দুপুর পৌনে ১২টার দিকে দিকে বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহিন খান বলেন, ‘মাঠে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে দেলোয়ারের মৃত্যু হয়েছে। তিনি অত্যন্ত পরিশ্রমী মানুষ ছিলেন।’

কাঁঠালিয়া থানার ওসি (তদন্ত) হারান চন্দ্র পাল বলেন, ‘বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।