সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
রাজনীতি

‘এরশাদের মুখ থেকে শেষ কথা শোনার সময় আসেনি’

নিউজ ডেস্ক২৪ ডিসেম্বর ২০১৭১ মিনিট পড়া
‘এরশাদের মুখ থেকে শেষ কথা শোনার সময় আসেনি’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জাতীয় পার্টি আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে, না একক নির্বাচন করবে—সে সম্পর্কে শেষ কথা শোনার এখনো সময় হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ রোববার কুমিল্লার পদুয়ার বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রেলওভারপাসের কাজ পরিদর্শন শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ কথা বলেন।

এরশাদের দল রংপুরে জয়লাভ করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘এরশাদ সাহেবের মুখ থেকে আগামী নির্বাচনের শেষ কথা শুনতে হলে আরো অপেক্ষা করতে হবে। শেষ কথা শোনার এখনো সময় আসেনি।’

বিএনপির প্রসঙ্গ টেনে মন্ত্রী আরো বলেন, আন্দোলনে ব্যর্থ হয় ছোটখাটো সংঘাত দেখিয়ে বিএনপিকর্মীদের দেখানোর চেষ্টা করছে যে তারা অ্যাকশনে আছে।

এ সময় কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগ এবং হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।