সদ্য প্রকাশিত
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন
আন্তর্জাতিক

এখনো ব্যবসার সুবিধা নিচ্ছেন ট্রাম্প!

নিউজ ডেস্ক৫ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
এখনো ব্যবসার সুবিধা নিচ্ছেন ট্রাম্প!

সিল্কসিটিনিউজ ডেস্ক :

প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি তার সম্পদ একটি ট্রাস্টে ন্যস্ত করবেন, যাতে ব্যবসা ও তার মধ্যে একটি দেয়াল তৈরি হয়।

কিন্তু প্রকাশিত নতুন তথ্য-উপাত্তে দেখা যাচ্ছে, ট্রাস্টের নিয়ন্ত্রণ তার বড় ছেলে ও দীর্ঘদিনের বিশ্বস্ত কর্মকর্তাদের হাতে থাকলেও এখনো এর মূল সুবিধাভোগী ট্রাম্প নিজেই।

অনুসন্ধানী সংবাদ সংস্থা প্রোপাবলিকা আবেদনের মাধ্যমে সরকারি রেকর্ড হিসেবে এসব তথ্য-উপাত্ত পাওয়ার পর এ নিয়ে প্রথম সংবাদ প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস। এতে আরো বলা হয়েছে, যেকোনো সময় ট্রাস্ট বাতিল করার চূড়ান্ত ক্ষমতা ট্রাম্পের হাতে রয়েছে।

নথিপত্রে দেখা যাচ্ছে, ক্ষমতা গ্রহণের এক দিন আগে ১৯ জানুয়ারি ট্রাস্টের নিয়ন্ত্রক হিসেবে ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও ট্রাম্প অর্গানাইজেশনের প্রধান অর্থ কর্মকর্তা অ্যালেন ওয়েইসেলবার্গের নাম জমা দেওয়া হয়।

কিন্তু ট্রাস্টের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, এই ট্রাস্টের সম্পদ থাকবে ডোনাল্ড জন ট্রাম্পের একচেটিয়া মুনাফার স্বার্থে এবং ট্রাস্ট বাতিলের ক্ষমতা থাকবে ট্রাম্পের হাতে।

ক্ষমতা গ্রহণের আগে আইন বিশেষজ্ঞরা ট্রাম্পের ব্যবসায়ী স্বার্থ নিয়ে যে ধরনের সতর্কতা উচ্চারণ করেছিলেন, এই নথিপত্র তারই প্রতিফলন। নিজের সম্পদ ট্রাস্টের হাতে হস্তান্তর করলেও সর্বোচ্চ ক্ষমতা ট্রাম্প ছাড়েননি।

ক্ষমতা গ্রহণের আগে ঘোষণা দিয়ে ব্যবসা ছেড়েছিলেন ট্রাম্প। সংবাদ সম্মেলন করে তিনি তার ব্যবসা বড় দুই ছেলের হাতে ন্যস্ত করার কথা বলেছিলেন। কিন্তু এখনো ব্যবসায় তার সিদ্ধান্ত দেওয়ার সুযোগ রয়েছে।

সূত্র :রাইজিংবিডি