সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে আজ বৈঠকে বসছে কাতার, গুরুত্ব পাবে যেসব বিষয়

নিউজ ডেস্ক১৭ নভেম্বর ২০২৬১ মিনিট পড়া
ইরানের সঙ্গে আজ বৈঠকে বসছে কাতার, গুরুত্ব পাবে যেসব বিষয়

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রেখেছে কাতার। এর অংশ হিসেবে মঙ্গলবার ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে দোহা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে, বৈঠকে চলমান প্রস্তাবগুলো নিয়ে মতবিনিময় এবং দুই পক্ষের অবস্থানের মধ্যে দূরত্ব কমানোর বিষয়ে আলোচনা হবে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, ‘মধ্যস্থতার প্রচেষ্টা এবং বর্তমান প্রস্তাবগুলো নিয়ে মতবিনিময়ের অংশ হিসেবে আজ ইরানি পক্ষের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।’

বৈঠকের লক্ষ্য যুক্তরাষ্ট্র ও ইরানের অবস্থানের মধ্যে ব্যবধান কমিয়ে আনা বলে জানান তিনি।

একই সঙ্গে দুই দেশকে উত্তেজনা বৃদ্ধি এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন আল-আনসারি।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান—উভয় পক্ষেরই যেকোনো ধরনের উত্তেজনা বৃদ্ধি থেকে বিরত থাকা উচিত। কাতার সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।