
গোমস্তাপুর প্রতিনিধি:
আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় আধুনিক পদ্ধতি ও প্রযুক্তিতে পুরাতন আম বাগান পরিচর্যার লক্ষ্যে রাজশাহী কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে ১৮বিঘা ফল বাগানের কৃষকদের মাঝে ৬টি প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে।সোমবার এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার ,উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ কাওসার আলী কৃষি সম্প্রসারণ অফিসার ফিরোজ আলীও উপসহকারী কৃষি কর্মকর্তা ফজলুর রহমান ও কৃষকরা।








