সদ্য প্রকাশিত
পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন নাটোর রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
নওগাঁ

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন রাণীনগরের ৫ জন

নিউজ ডেস্ক১০ মে ২০২৪২ মিনিট পড়া
আপিলে প্রার্থিতা ফিরে পেলেন রাণীনগরের ৫ জন

রাণীনগর প্রতিনিধি:
আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে নওগাঁর রাণীনগরে রিটানিং কর্মকর্তার যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া ৬ জন প্রার্থীর মধ্যে আপিলে ৫ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। বৃহস্পতিবার আপিল আবেদন নিষ্পত্তি করেন জেলা প্রশাসক। এতে রাণীনগর উপজেলায় তিন পদে ৫ জন আপিলকারী প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান।

প্রার্থিতা ফিরে পাওয়া প্রার্থীরা হলেন, চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন বিএ, বিএনপি সমর্থক আবাদপুকুর কলেজের অধ্যক্ষ সরদার মো. আব্দুল মালেক, ও আওয়ামী লীগ সমর্থক মো. মীর মোয়াজ্জেম হোসেন। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মামুন হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মোছা. মর্জিনা। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরেক প্রার্থী সিমা বিবি প্রার্থীতা ফিরে পাননি।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাণীনগর উপজেলা রিটানিং কর্মকর্তা এএইচ ইরফান উদ্দিন আহমেদ। তিনি জানান, প্রার্থিতা যাচাই-বাছাইয়ে তিন পদে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। এরপর ৬ জনের মধ্যে ৫ জন প্রার্থী আপিল করেন। আপিলে তারা ৫ জন প্রার্থিতা ফিরে পেয়েছে। আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজনের প্রার্থীতা বাতিল হয়েছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রাণীনগর উপজেলায় তিনটি পদে মোট ২৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন। বর্তমানে চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী। আগামী ১২ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ১৩ মে প্রতীক বরাদ্দ।