সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
রাজনীতি

আন্দোলনের ভয় দেখিয়ে লাভ হবে না : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক১৬ এপ্রিল ২০১৮২ মিনিট পড়া
আন্দোলনের ভয় দেখিয়ে লাভ হবে না : ওবায়দুল কাদের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণ এখন নির্বাচনমুখী, তাই আন্দোলনের ভয় দেখিয়ে বিএনপির লাভ হবে না।

আজ সোমবার দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত পরিদর্শনে গিয়ে ওবায়দুল কাদের সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি বলেন, কোটার ভিতর সরকার বিরোধী আন্দোলনের রঙিন খোয়াব বাতাসে উড়ে গেছে। বিএনপি শুধু খোয়াব দেখবে। আর আন্দোলন হবে না। বাংলাদেশে মানুষ এখন পুরোপুরি নির্বাচনের মুডে।

তিনি বলেন, দু’টি সিটি করপোরেশনে নির্বাচন হচ্ছে। মানে দুই বিভাগের ভোটাররা এর সঙ্গে জড়িয়ে গেছেন। এরপরে আরও পাঁচটি সিটি করপোরেশন নির্বাচন।

জাতীয় নির্বাচনে দলের আসন ভাগাভাগির বিষয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, কে কতো আসন পাবে, সেটি বৈঠকে আলাপ-আলোচনা হবে। জোটের শরিক বলে ইচ্ছা মতো আসন চাইবে, এটা হতে পারে না।

তিনি বলেন, যেখানে যেখানে জাতীয় পার্টির প্রার্থীরা জয়ী হওয়ার মতো থাকবেন, সেখানে অবশ্যই মনোনয়ন পাবেন। এ ছাড়া আওয়ামী লীগসহ জোটের সবার ক্ষেত্রে জয়ী হওয়ার মতো প্রার্থী ছাড়া কাউকে মনোনয়ন দেয়া হবে না।

আগামী নির্বাচনে জাতীয় পার্টির সঙ্গে মহাজোট থাকবে কি না, এই প্রশ্নের জবাবে কাদের বলেন, জোট হবে কি না, সেটি এই মুহূর্তে বলতে পারছি না। বসাবসি শুরু হয়ে যাবে। জেতার মতো প্রার্থীকে মনোনয়ন দেয়া হবে।