সদ্য প্রকাশিত
নওগাঁ

আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় মৎস ব্যবসায়ীর মৃত্যু

নিউজ ডেস্ক১ নভেম্বর ২০১৭১ মিনিট পড়া
আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় মৎস ব্যবসায়ীর মৃত্যু

আত্রাই প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় শ্রী অসিম হালদার (৫৮) নামে এক মৎস ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার রসুলপুর ইট ভাটা সংলগ্নে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অসিম উপজেলার রসুলপুর গ্রামের মৃত: ঠুনে হালদারের পূত্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোবারক হোসেন জানান, দুপুরে  শ্রী অসিম হালদার আত্রাই মাছ বাজার থেকে মাছ ক্রয় করে নওগাঁর উদ্দেশ্যে যাওয়ার সময় রসুলপুর নামক স্থানে নওগাঁর দিক থেকে আসা চার্জার ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে সে মাটিতে পড়ে গুরুত্ব আহত হয়। সাথে সাথে স্থানীয়রা অসিত হালদারকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

স/অ