সদ্য প্রকাশিত
নওগাঁ

আত্রাইয়ে সার ডিলারকে অর্ধলক্ষ টাকা জরিমানা

নিউজ ডেস্ক২৪ আগস্ট ২০২২১ মিনিট পড়া
আত্রাইয়ে সার ডিলারকে অর্ধলক্ষ টাকা জরিমানা


আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে সারের দাম বেশি নেওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে ডিলারকে অর্থদন্ড দেওয়া হয়েছে।বুধবার (২৪ আগষ্ট) দুপুরে এ দন্ডাদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকতেখারুল ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকতেখারুল ইসলাম জানান, সরকারী নির্দেশনা অমান্য করে বেশি দামে সার বিক্রি করায় বিএডিসির সার ডিলার মেসার্স সীমা ট্রেডার্সকে ৫০ হাজার এবং বিক্রয় সীমার অধিক সার বিক্রি করায় বিসিআইসি সার ডিলার মেসার্স নজরুল ট্রেডার্সকে ৫ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়।

এস/আই