সদ্য প্রকাশিত
নওগাঁ

আত্রাইয়ে জাতয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন

নিউজ ডেস্ক৬ মার্চ ২০১৮১ মিনিট পড়া
আত্রাইয়ে জাতয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন

আত্রাই প্রতিনিধি:

‘মান সম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা’ এই শ্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৮ পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা আম চত্বরে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোখছানা আনিছা , যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, মজিবর রহমান, শিক্ষক আব্দুল বাকী, মোবারক হোসেন, মো: আইনুল হকসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

 

স/আ