আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ৭টায় জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কেক কাটাসহ বিভিন্ন উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
আজ সোমবার আত্রাই থানা ছাত্রদলের উদ্যোগে বেলা সাড়ে ১১টায় উপজেলা রেজিস্ট্রি অফিস চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলার রেজিস্ট্রি অফিস সংলগ্ন মিল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রদলের আহবায়ক রায়হান কবির রতনের সভাপতিত্বে ও সাবেক ছাত্র নেতা আশরাফুল ইসলাম লিটনের সঞ্চালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন আত্রাই উপজেলা বিএনপির আহবায়ক এস এম রেজাউল ইসলাম রেজু।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আহবায়ক কমিটির সদস্য তছলিম উদ্দিন, আব্দুল মান্নান, আব্দুল হাকিম, আব্দুল মান্নান সরদার, মো: রফিকুল ইসলাম রফিক, মো: ছাইফুল ইসলাম, আব্দুল করিম, আব্দুল জলিল চকলেট, উপজেলা যুবদলের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান একরামুলবারী রঞ্জু, মো: পারভেজ ইকবাল, যুবদল নেতা নাসির উদ্দিন চঞ্চল, ছাত্র নেতা নসিব, মোঃ সেন্টু, সুইট, উপজেলা মহিলা নেত্রী মেরিনা বেগম প্রমুখ।
এ সময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স/অ










