সদ্য প্রকাশিত
শেখ হাসিনা ফিরে আসার কথা বলছে, এ কথা কেউ বিশ্বাস করে না : দুদু আ. লীগের রাজনীতিতে ফেরার বিষয়টি শুধু ঘোষণায় নির্ধারিত হবে না : সাইফুল হক ক্ষেতে ফুলকপির পিস ১০ টাকা, খুচরা বাজারে ৮০ রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের অষ্টম চালান ময়মনসিংহ বিয়ের জন্য চাপ ও চড় মারায় কিশোরীকে শ্বাসরোধে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় দুই হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা আপা, আপনি আসেন, আমরা পাহারায় আছি : এমপি আবুল কালাম সুপারি পেড়ে বাড়ি ফেরার পথে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতক আটক গাজীপুরে পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার সংস্কৃতি প্রতিমন্ত্রী ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির নীলনকশা করছে আ. লীগ
নওগাঁ

আত্রাইয়ে নৈশ বিদ্যালয়ের যাত্রা শুরু

নিউজ ডেস্ক২২ মার্চ ২০২৩১ মিনিট পড়া
আত্রাইয়ে নৈশ বিদ্যালয়ের যাত্রা শুরু


আত্রাই প্রতিনিধি :
‘শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো’ এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে নৈশ বিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) সন্ধায় উপজেলার সাহেবগঞ্জ বাজারে সাজেদুর রহমান সেন্টুর সঞ্চালনায় অ্যাডভোকেট ওমর ফারুক সুমন এর সভাপতিত্বে বিদ্যালয়ের উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে শহিদুল ইসলাম বাবু, মামুনুর রশিদ, জিল্লুর রহমান, প্রভাষক শামসুল আলম, শিক্ষক মিলন কুমার দাস, মেছের আলী, হায়দার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট ওমর ফারুক সুমন বলেন, আমাদের এই আত্রাই উপজেলায় কোন নৈশ বিদ্যালয় ছিলো না এই প্রথম যাত্রা শুরু হলো। জেলায় একটি এ বিদ্যালয় আছে তাদের সাথে সমন্বয় রেখে আমরা চলবো। এসময় সমাজে বৃত্তবানদের সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে নিরক্ষর বয়স্ক এবং শ্রমজীবি মানুষকে নিয়মিত বিদ্যালয়ে এসে নিরক্ষরতার অভিশাপ হতে মুক্তি হতে বলেন তিনি।