ভ্রামম্যাণ প্রতনিধি:
গত শনিবার রাত ৭টায় সিলেটের আতিয়া মহলে প্যারা কমান্ডোর জঙ্গি বিরোধী অভিযানের সময় দক্ষিণ সুরমার গেট টিকর মাদ্রাসার সামনে জঙ্গিদের হামলায় র্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের গর্বিত সন্তান রেজাউল করিমের ছেলে লে. কর্ণেল আবুল কালাম আজাদ রাসেল হামলাকারীদের বিচার, তার সুস্থতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেছে তার শ্বাশুড়ী ও সাবেক সাংসদ মরহুম ডাক্তার মঈন উদ্দিনের পতœী রোকেয়া বেগম মিরা। বুধবার সকালে কথা হয় তার নিজ বাড়িতে।
তিনি জানান, দেশকে জঙ্গিমুক্ত করা আমাদের সকলের গুরু দায়িত্ব হয়ে পড়েছে। কারণ আজ আমার জামাতা প্রশাসনের একজন কর্মকর্তা হয়েও জঙ্গিরা কাপুরুষের মত হামলা করে তাকে আহত করতে পেরেছে। তাহলে সাধারণ মানুষের কি হতে পারে? তিনি অত্যন্ত ক্ষোভের সাথে আরো বলেন, জঙ্গিদের জঘন্য কর্মতৎপরতার সাথে ইসলামের কোন মিল নেই। বরং ইসলাম বিরোধী কার্যকলাপের সাথে মিল রয়েছে।
আহত লে. আবুল কালাম আজাদের চাচা আফসার আলি বলেন, আমার ভাতিজা দেশ প্রেমের পরিচয় দিতে গিয়ে জঙ্গিদের হামলায় গুরুতর আহত হয়ে মৃত্যু যন্ত্রণায় ভূগছে। এ সময় আমাদের ঝাঁপিয়া পড়তে হবে জঙ্গি দমনে। আহতের চাচাতো ভাই মাওলানা সোহরাব হোসেন বলেন, আমাদের দেশ হতে জঙ্গি উৎখাত করতে না পারলে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম হুমকির মুখে পড়বে। মুক্তিযোদ্ধা শ্রী প্রভাত সিংহ ও নিয়াজ উদ্দিন ক্ষোভের সাথে বলেন ৭১এর ন্যায় প্রাণের বিনিময়ে হলেও জনগণকে সংগে নিয়ে আবারো জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত আছি।

যুদ্ধাপরাধীর মামলার বাদী বদিউর রহমান বলেন, ৭১ যারা স্বাধীনতা বিরোধীরা ধর্মের অজুহাতে গণহত্যা চালিয়েছিল তারাই অভিনব কায়দায় দেশের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করার দেশে প্রয়োজনে নতুন আইন করার জন্য সরকারের কাছে আহ্বান জানান।
জেলাা যুবলীগের সিনিয়র সহসভাপতি তোহিদুল আলম টিয়া বলেন, ৭১এর ন্যায় শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রতিটি মহল্লায় যুবকদের মাধ্যমো জঙ্গিবিরোধী কমিটি গঠন করে সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। শুধু এ কজনই নয়, শিবগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের সর্বশ্রেণীর মানুষ জঙ্গিদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে এবং জঙ্গিদের হামলায় আহত উপজেলার গর্বিত সন্তান লে. আবুল কালাম আজাদের সুস্থতার জন্য দেশ তথা বিশ্ববাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন এবং জঙ্গি তৎপরতা বন্ধে সরকারকে আরো কঠোর হওয়ার অনুরোধ করেন।
উল্লেখ্য, যে গত শনিবার সিলেটের আতিয়া মহলে প্যারা কমান্ডোর জঙ্গিবিরোধী অভিযানের সময় জঙ্গিদের হামলায় র্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া গ্রামের রেজাউল করিম ও সায়েদা বেগমের ছেলে ও সাবেক সাংসদ ডাক্তার মঈন উদ্দিনের ছোট জামাতা লে. কর্ণেল আবুল কালাম আজাদ রাসেল গুরুত্বর আহত হয়। তিনি বর্তমানে সিঙ্গাপুরে মাউন্ড এলিজাবেথ হাসপাতালে সংকটাপূর্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন। তার সংগে আছেন তার শালক মনির আহমেদ পাপ্পু।
স/আ









