সদ্য প্রকাশিত
০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী আইনমন্ত্রী মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা বগুড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালক নিহত জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

নিপাহ ভাইরাস সংক্রমণে ভারতে আরো এক মৃত্যু

Silk City১৬ সেপ্টেম্বর ২০২৪২ মিনিট পড়া
নিপাহ ভাইরাস সংক্রমণে ভারতে আরো এক মৃত্যু

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দক্ষিণ ভারতের কেরালা রাজ্যে নিপাহ ভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন। মৃত ওই ব্যক্তি ২৪ বছর বয়সী ছাত্র। এ ছাড়াও ১৫১ জন এই ভাইরাসের সংস্পর্শে আসায় তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে এ খবর বলা হয়েছে।
গত জুলাই থেকে এখন পর্যন্ত কেরালায় নিপাহ ভাইরাসে ২ জনের মৃত্যু হলো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নিপাহ ভাইরাস নিয়ে সতর্ক করেছে। নিপাহ সংক্রমণ প্রতিরোধ করার জন্য কোনো ভ্যাকসিন নেই।

নিরাময়ের জন্য নেই কোনো চিকিৎসাও।
বিশ্বব্যাপী ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে কেরালা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। নিপাহ ভাইরাস বাদুড় এবং শূকরের মতো প্রাণী থেকে ছড়ায়। মানুষের জন্য এই ভাইরাস প্রাণঘাতী।

উত্তর কেরালার মালাপ্পুরাম শহরের একজন জেলা মেডিকেল অফিসার রেনুকা বলেছেন, মৃত ওই ছাত্রটির গত ৪ সেপ্টেম্বর থেকে জ্বরে আক্রান্ত হন এবং এর পাঁচ দিন পরেই মারা যান। রেণুকা আরো বলেন, পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো ভিকটিমদের রক্তের নমুনা পরীক্ষায় ৯ সেপ্টেম্বর নিপাহ সংক্রমণের বিষয়টি নিশ্চিত হয়েছে।

অন্য পাঁচজন ব্যক্তি যারা নিপাহ সংক্রমণের প্রাথমিক উপসর্গে ভুগছে তাদের রক্তের নমুনা নেওয়া হয়েছে এবং তাদের পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গত জুলাই মাসে ১৪ বছর বয়সী এক ছেলে মারা যাওয়ার পর এই বছর মালাপ্পুরমে নিপাহ সংক্রমণে এটি দ্বিতীয় মৃত্যু। ২০১৮ সালে রাজ্যে প্রথম নিপাহ ভাইরাসের উপস্থিতি সম্পর্কে জানা যায় তখন এই ভাইরাসে কেরালায় বেশ কয়েকজন মানুষের মৃত্যু হয়।

 

সূত্র: কালের কণ্ঠ