সদ্য প্রকাশিত
০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী আইনমন্ত্রী মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা বগুড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালক নিহত জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরব

Silk City১৬ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরব

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ঘোষণা দিয়েছে, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত গাজায় ইসরায়েলের যুদ্ধ-পরবর্তী কোনো পরিকল্পনায় তারা সমর্থন দেবে না। আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এই অবস্থানের কথা স্পষ্টভাবে তুলে ধরেছেন। তিনি বলেন, “ফিলিস্তিনের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য একটি স্বাধীন ও সৎ সরকার গঠন না হওয়া পর্যন্ত আমিরাত গাজা বিষয়ে কোনো পরিকল্পনায় অংশ নিতে প্রস্তুত নয়। তবে ফিলিস্তিন সরকার গঠিত হলে আমিরাত তাকে সর্বাত্মক সহায়তা করতে প্রস্তুত।”

এদিকে, সৌদি আরবও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে তার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে। দেশটির সাবেক গোয়েন্দাপ্রধান প্রিন্স তুর্কি আল-ফয়সাল জানিয়েছেন, সৌদি আরব কখনই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না, যতক্ষণ না একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।

এই দুই আরব দেশের অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে, ফিলিস্তিনের স্বাধীনতার দাবি সমর্থনে তারা কোনো আপস করবে না।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন