সদ্য প্রকাশিত
০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী আইনমন্ত্রী মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা বগুড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালক নিহত জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কানাডার উপকূলীয় শহর

Silk City১৬ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কানাডার উপকূলীয় শহর

সিল্কসিটিনিউজ ডেস্ক :

উত্তর আমেরিকার দেশ কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৫, যা দেশটির উপকূলীয় শহর পোর্ট ম্যাকনিলকে কাঁপিয়ে তোলে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সমুদ্রতলের ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের ফলে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং কোনও সুনামি সতর্কতাও জারি করা হয়নি। মার্কিন জাতীয় সুনামি কেন্দ্র থেকে জানানো হয়েছে, এই ভূমিকম্প সুনামি সৃষ্টি করার মতো শক্তিশালী ছিল না।

কানাডায় গত কয়েক বছরে একাধিকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। গত জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে ভ্যাঙ্কুভার দ্বীপের টোফিনো উপকূলে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছিল, তবে তাতেও বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়া ২০২৩ সালের অক্টোবর মাসেও ব্রিটিশ কলাম্বিয়ায় ৩ দশমিক ৯ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়।

এর আগেও কানাডার পশ্চিম উপকূলে বেশ কয়েকবার বড় ধরনের ভূমিকম্প হয়েছে, যার মধ্যে ২০১৯ সালে ভ্যাঙ্কুভার দ্বীপে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প উল্লেখযোগ্য। সেসব ভূমিকম্প কানাডার উপকূলীয় এলাকায় উল্লেখযোগ্য কম্পন সৃষ্টি করেছিল।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন