সদ্য প্রকাশিত
০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী আইনমন্ত্রী মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা বগুড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালক নিহত জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

রাতে কেন ইংলিশ চ্যানেল পাড়ি দেয়ার চেষ্টা করে তারা?

Silk City১৬ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
রাতে কেন ইংলিশ চ্যানেল পাড়ি দেয়ার চেষ্টা করে তারা?

সিল্কসিটিনিউজ ডেস্ক :

রাতের আঁধারে ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল পাড় হয়ে ইংল্যান্ডে যাওয়ার চেষ্টা করতে গিয়ে ৮ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। রবিবার ফ্রান্সের পুলিশ এই তথ্য জানিয়েছে।

ফ্রান্সের পা-দা-ক্যালে অঞ্চলের প্রিফেক্ট জ্যাক বিয়ঁ জানান, স্থানীয় সময় শনিবার রাত একটার পরে উদ্ধারকারী ক্রুরা সতর্ক করেন যে প্রায় ৫৯ জন আরোহী নিয়ে একটি নৌকা অঞ্চলটির আমব্লিতুঁজ উপকূলে সমস্যায় পড়েছে।

বিবিসি জানায়, ওই রবারের ডিঙির আরোহীদের মধ্যে ইরিত্রিয়া, সুদান, সিরিয়া ও ইরানসহ বেশ কয়েকটি দেশের লোকজন ছিলেন।
ফ্রান্সের কোস্টগার্ড জানায়, ঢেউয়ের তোড়ে ডিঙিটি পাথরের ওপর গিয়ে আছড়ে পড়ে টুকরো টুকরো হয়ে যায়। জরুরি পরিষেবার কর্মীরা ৫৩ জনকে উদ্ধার করে। বাকি আটজন মারা যায়।

যারা মারা গেছেন তারা ইরিত্রিয়া, সিরিয়া, মিশর, ইরান ও আফগানিস্তানের নাগরিক বলে জানিয়েছেন তিনি।

ইংলিশ চ্যানেল বিশ্বের অন্যতম ব্যস্ত জাহাজ চলাচল পথ। এই চ্যানেলে স্রোতের তীব্র অনেক বেশি। ফলে ছোট ছোট নৌকা নিয়ে এই চ্যানেল পাড়ি দেওয়ার চেষ্টা অত্যন্ত বিপজ্জনক। ফরাসি মেরিটাইম কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার থেকে শনিবার ২৪ ঘণ্টার মধ্যে ইংলিশ চ্যানেল থেকে অন্তত ২০০ জনকে উদ্ধার করেছে তারা।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন