সদ্য প্রকাশিত
০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী আইনমন্ত্রী মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা বগুড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালক নিহত জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

চড়া দামে বিক্রি হলো ৫০০ বছরের প্রাচীন স্বর্ণমুদ্রা

Silk City১৬ সেপ্টেম্বর ২০২৪২ মিনিট পড়া
চড়া দামে বিক্রি হলো ৫০০ বছরের প্রাচীন স্বর্ণমুদ্রা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ৫০০ বছরেরও বেশি পুরনো একটি স্বর্ণমুদ্রা নিলামে বিক্রি হয়েছে। প্রাচীন এই স্বর্ণমুদ্রা কিনতে অবশ্য ক্রেতার পটেক থেকে বেরিয়ে গেছে ১২ লাখ ইউরো।

প্রাচীন এই স্বর্ণমুদ্রা কিনেছেন একজন ড্যানিশ নাগরিক। তবে ক্রেতা তাঁর পরিচয় গোপন রেখেছেন।

১৪৯৬ সালের এই মুদ্রা স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের সবচেয়ে পুরনো ও দামি মুদ্রা বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

এক ব্যবসায়ীর সংগ্রহে ছিল মুদ্রাটি। তাঁর মোট ২০ হাজার জমানো মুদ্রা ছিল। সেই বিশাল সংগ্রহশালা থেকে প্রথম নিলামে বিক্রি হলো এই মুদ্রা।

ওই ব্যবসায়ী ১৯২৩ সালে মারা যান। মৃত্যুর আগে তিনি উইলে লিখে গিয়েছিলেন যে তাঁর এই সংগ্রহ করা মুদ্রাগুলো কমপক্ষে ১০০ বছরের আগে বিক্রি করা যাবে না। ডেনমার্কের জাতীয় জাদুঘর কিছু মুদ্রা তাদের কাছে আমানত হিসেবে রেখেছিল। অবশ্য নিলামে তোলার আগে কয়েকটি মুদ্রা প্রথমে কেনার অধিকার ছিল জাদুঘর কর্তৃপক্ষের।

এরই মধ্যে জাদুঘর কর্তৃপক্ষ সেগুলোর মধ্য থেকে সাতটি মুদ্রা কিনেছে। তবে এই প্রথম ওই ব্যবসায়ীর সংগ্রহে থাকা মুদ্রা কোনো ব্যক্তিগত সংগ্রাহকের মালিকানায় গেল।

গত শনিবার পর্যন্ত মোট ২৮৬টি মুদ্রা নিলামে বিক্রি হয়েছে, যার মূল্য মোট ১৪.৮ মিলিয়ন ইউরো বলে নিলাম কর্তৃপক্ষ জানায়। মুদ্রার পুরো সংগ্রহ বিক্রি করতে প্রায় পাঁচ বছরের মতো সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। এসব মুদ্রা বিক্রি করে আনুমানিক প্রায় অর্ধবিলিয়ন ড্যানিশ ক্রোনার আয় হবে বলে ধারণা করা হচ্ছে।

 

সূত্র: কালের কণ্ঠ