সদ্য প্রকাশিত
০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী আইনমন্ত্রী মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা বগুড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালক নিহত জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

সাড়ে ৯ মিনিটের বক্তব্যে ৭৬ বার ‘আমি’ বললেন মমতা

Silk City১৫ সেপ্টেম্বর ২০২৪২ মিনিট পড়া
সাড়ে ৯ মিনিটের বক্তব্যে ৭৬ বার ‘আমি’ বললেন মমতা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আরজি কর মেডিকেলে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে শনিবার রাতেই স্থানীয় টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। সঙ্গে ফের গ্রেফতার হয়েছেন হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ।

আর তার পরের সকালেই মমতার বক্তব্যের ভিডিওকে হাতিয়ার করে মমতাকেই তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

ভিডিও পোস্ট করে শুভেন্দু দাবি করেছেন, শনিবার জুনিয়র ডাক্তারদের আন্দোলনমঞ্চে গিয়ে বক্তব্য রাখার সময় ১০ মিনিটের কম সময়ে ৭৬ বার ‘আমি’ ও ‘আমরা’ বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। খবর হিন্দুস্তান টাইমসের

একই সঙ্গে শুভেন্দু লিখেছেন, উনি একজন আত্মকেন্দ্রিক হামবড়াই-ভাবের অধিকারিনী।

শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের ৪২ সেকেন্ডের একটি সম্পাদিত ভিডিও প্রকাশ করেছেন শুভেন্দু। ওই পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, সেখানে ৭৬ বার ‘আমি’ ও ‘আমরা’ বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পোস্টে শুভেন্দু লিখেছেন, আমি, আমি, আমরা, আমার… ৯ মিনিট ২৬ সেকেন্ডে ৭৬ বার। স্বাস্থ্যভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধরনামঞ্চে বক্তব্য রাখার সময় এভাবেই নিজের ঢ্যাঁড়া পিটিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই তিনি ও তার ব্যক্তিত্ব। উনি একজন আত্মকেন্দ্রিক মেগালোম্যানিয়াক। এই কারণেই এই অচলাবস্থার সমাধান খুঁজে পাওয়া খুব মুশকিল।

প্রসঙ্গত, শনিবার দুপুর একটায় হঠাৎ স্বাস্থ্যভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধরনামঞ্চে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রায় ১০ মিনিট বক্তব্য রাখেন তিনি। বক্তব্যে জুনিয়র ডাক্তারদের আলোচনায় আহ্বান জানিয়ে কর্মবিরতি প্রত্যাহারের অনুরোধ করেন। সঙ্গে ঘোষণা করেন রাজ্যের সমস্ত মেডিকেল কলেজের রোগীকল্যাণ সমিতি ভেঙে দিচ্ছেন তিনি। বলেন, যাকে আমার ঘনিষ্ঠ বলা হচ্ছে তাকে আমি চিনিই না। মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, দোষীরা আমার বন্ধু নয়, শত্রুও নয়।

 

সূত্র: যুগান্তর