সদ্য প্রকাশিত
০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী আইনমন্ত্রী মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা বগুড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালক নিহত জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

উত্তর প্রদেশে ভবনধসে নিহত ১০

Silk City১৫ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
উত্তর প্রদেশে ভবনধসে নিহত ১০

 

সিল্কসিটি নিউজ ডেস্ক:

ভারতের উত্তর প্রদেশে ভবনধসে অন্তত ১০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও পাঁচজন। শনিবার এই ভবনধসের ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী ও রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার শুরু করে। তবে বৈরি আবহাওয়ার কারণে তাদের উদ্ধার করতে বেগ পেতে হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে। একজনের বয়স দেড় বছর। এ ছাড়া ৬৩ বছর বয়স্কা এক নারীও প্রাণ হারিয়েছেন।

এখনও উদ্ধারকাজ চলছে এবং ধ্বংসস্তূপের নিচে কয়েকজন আটকে থাকে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, উত্তরপ্রদেশের মিরাটে ভবন ধসে মোট মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত আরও পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।