সদ্য প্রকাশিত
০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী আইনমন্ত্রী মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা বগুড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালক নিহত জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

তুমুল বৃষ্টির কবলে ইউরোপ, রোমানিয়ায় ৪ জনের মৃত্যু

Silk City১৫ সেপ্টেম্বর ২০২৪২ মিনিট পড়া
তুমুল বৃষ্টির কবলে ইউরোপ, রোমানিয়ায় ৪ জনের মৃত্যু

সিল্কসিটিনিউজ ডেস্ক :

প্রবল ঝড় এবং তুমুল বৃষ্টিপাতের কবলে পড়েছে ইউরোপের কয়েকটি দেশ। এতে রোমানিয়ার পূর্বাঞ্চলে চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার দেশটির কর্মকর্তারা বলেছেন, শত শত লোক প্লাবিত এলাকায় আটকা পড়েছে।

রোমানিয়ার দুর্যোগ মোকাবিলা বিভাগ জানিয়েছে, চারটি এলাকায় তিনজন বৃদ্ধা এবং একজন পুরুষের মরদেহ পাওয়া গেছে। গত কয়েক দিনের বৃষ্টিপাতের পর ইউরোপে বিভিন্ন নদীর পানি বেড়েছে। সংশ্লিষ্ট জরুরি বিভাগ সতর্ক অবস্থানে থাকার মধ্যেই এ ঘটনা ঘটল।

রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউস ইওহানিস নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি তার সমবেদনা জানিয়ে ফেসবুকে লিখেছেন, ‘আমাদের অবশ্যই চরম আবহাওয়ার ঘটনার পূর্বাভাস দেওয়ার ক্ষমতা জোরদার করতে হবে।’

ইওহানিস বলেন, ‘ভয়াবহ বন্যায় দেশের একটি বড় অংশে প্রভাব পড়েছে। এতে প্রাণহানি এবং উল্লেখযোগ্য ক্ষতির কারণ হয়েছে। আমরা আবার জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলোর বিরুদ্ধে লড়াই করছি। মানুষের উপর নাটকীয় পরিণতিসহ ইউরোপজুড়ে ক্রমবর্ধমানভাবে পরিস্থিতি জটিল হচ্ছে।’

শনিবার রয়টার্স জানিয়েছে, নদীর পানি বেড়ে বিপদসীমা ছাড়িয়ে যাওয়ায় চেক প্রজাতন্ত্র ও পোল্যান্ড সীমান্ত বরাবর বেশ কয়েকটি শহরের বাসিন্দাদের সরিয়ে নিয়েছে রোমানিয়া।

সামাজিকমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজগুলোতে দেখা গেছে, ঘোলা পানি, কাদা ও আবর্জনায় রাস্তাগুলো তলিয়ে আছে আর উদ্ধারকারীরা স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন উদ্ধারকারী দল। এছাড়া উদ্ধারকাজ চালাতে ব্ল্যাক হক হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

 

সূত্র: যুগান্তর