সদ্য প্রকাশিত
ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, বন্ধ ২১ কারখানা মোটরসাইকেল-ভটভটিকে ট্রাকের ধাক্কা, গেল ২ প্রাণ পাকা ধানে বৃষ্টি, আলুচাষ নিয়েও দুশ্চিন্তা কৃষকের নড়াইলের সহিংসতার নিরপেক্ষ তদন্ত দাবি সিপিবির শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন আ. লীগকে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল : প্রতিমন্ত্রী নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস
নওগাঁ

নওগাঁয় আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

নিউজ ডেস্ক১২ মে ২০২৪১ মিনিট পড়া
নওগাঁয় আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

নওগাঁ প্রতিনিধি:  
“আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, অর্থনৈতিক শক্তি, নার্সিং সেবায় ভিত্তি” এই ¯েøাগানে নওগাঁয় আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৪ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে নওগাঁর রুমিয়া নার্সিং ইনস্টিটিউট এর উদ্যোগে রবিবার (১২ মে) সকাল ১০ টার দিকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি রুমিয়া নার্সিং ইন্সটিটিউট বকুলতলী হতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নওগাঁ সদর উপজেলা পরিষদ হলরুমে এসে শেষ হয়। দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় রুমিয়া নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ রহমাতুল ফাতিমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. ময়নুল হক দুলদুল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি কায়েশ উদ্দিন, বাংলাদেশ মানবাধিকার কমিশন নওগাঁ জেলা শাখার সভাপতি রোটারিয়ান চন্দন কুমার দেব, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মুরাদ হোসেন, পরিচালক আনতারা ফাহমিদা, কাজী কামাল হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট নওগাঁ জেলা শাখার সাধারন সম্পাদক মাগফুরুল হাসান বিদ্যুৎ।

আলোচনা সভা শেষে নার্সেস এর প্রতিষ্ঠাতা মিস ফ্লোরেন্স নাইটিংগেলের ২০৪ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মোমবাতি জ্বালিয়ে বিশাল আকৃতির কেক কাটা হয়। এমসয় অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থী এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।