সদ্য প্রকাশিত
পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন নাটোর রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
নওগাঁ

সাপাহারে মাটির দেওয়াল চাপা পড়ে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক৪ মে ২০২৪১ মিনিট পড়া
সাপাহারে মাটির দেওয়াল চাপা পড়ে যুবকের মৃত্যু


সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে মাটির দেওয়ালে চাপা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের স্বজনরা জানান, শনিবার (৪ মে) কাজের উদ্দ্যেশে সকাল ৭টায় বাড়ি থেকে বের হয়ে উপজেলার ভাগপাড়ল গ্রামের সাত্তার আলির বাড়িতে রাজ মিস্তির কাজ করতে যায় আব্দুল জলিল (৩৫)।

বাড়িওয়ালা জানান, মাটির বাড়িতে প্রায় ২ফিট ইট দিয়ে পাকা করবার জন্য দেওয়াল এর গোড়ার কিছু মাটি কেটে সরানোর সময় হঠাৎ করেই কিছু বোঝে উঠার আগেই মাটি কাটার ধাক্কায় সেই দেওয়াল টি ভেঙ্গে পড়ে রাজ মিস্তি জলিলের শরীরে উপরে, এসময় দেওয়ালে চাপা পড়ে মিস্ত্রি আব্দুল জলিল, তাৎক্ষনিক বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দুপুর প্রায় ১টার দিকে সাপাহার উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মোফাজ্জল হোসেন তাকে মৃত ঘোষনা করেন।

নিহত আব্দুল জলিল উপজেলার গোপালপুর ময়নাকুড়ি গ্রামের সেন্টু রহমানের ছেলে। নিহত জলিলের স্ত্রী, ১২ বছরের ১ ছেলে ও ১৭ বছরের মেয়ে রয়েছে।
এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব এর সাথে কথা হলে ঘটনার সত্যতা স্বিকার করে বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়ে ছিলো এবং নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।