সদ্য প্রকাশিত
পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন নাটোর রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
নওগাঁ

পোরশায় চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

নিউজ ডেস্ক২ মে ২০২৪১ মিনিট পড়া
পোরশায় চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
পোরশা প্রতিনিধি:
আসন্ন ২য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন ও ভাইস চেয়ারম্যান (নারী-পুরুষ) পদে ১৬ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এতে চেয়ারম্যান পদে আনোয়ারুল ইসলাম (মোটরসাইকেল), কাজীবুল ইসলাম (আনারস), মোফাজ্জল হোসেন (ঘোড়া), শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী (কাপ পিরিচ) প্রতীক পেয়েছেন।
এছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ১০ জন প্রার্থীর মধ্যে মহেন্দ্র পাহান (মাইক), রামলাল সরদার (টিয়াপাখি), মাহমুদুল হাসান খোকন (বই), তৈয়ব আলী (পালকী), খোরশেদ আলম (চশমা), মোহাম্মদ আলী (উড়োজাহাজ), মাইমুল ইসলাম শাহ্ (বাল্প), মোজাম্মেল হক (তালা), মাসুম বিল্লাহ্ (টিউবয়েল) এবং আবু মুছা (গ্যাস সিলিন্ডার) প্রতীক পেয়েছেন। অপরদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মমতাজ বেগম (হাঁস), নাসিমা বেগম (সেলাইমেশিন), অনামিকা সুইটি (ফুটবল), রেহেনা বেগম (ফ্যান), শরিফা বেগম (পদ্মফুল) ও নিলুফা ইয়াসমীন (কলস) প্রতীক পেয়েছেন বলে জানাগেছে।#