
গোমস্তাপুর প্রতিনিধি:
রাজশাহীতে চিকিৎসা নিয়ে রাতে বাসায় ফিরতে ভীষণ কষ্ট হচ্ছিল গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার রোগী ও স্বজনদের। সেই কষ্ট কিছুটা লাঘব হয়েছে এ দুই উপজেলা বাসীর। রোববার রাত থেকে রাজশাহী -রহনপুর -বাঙ্গাবাড়ী রুটের রাত্রিকালীন বিআরটিসি বাস সার্ভিস।
রোববার রাত সাড়ে ৯ টায় রাজশাহী মহানগরীর বন্ধগেট থেকে বাসটির উদ্বোধন করেন জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক হালিমা বেগম। এ সময় বিআরটিসির রাজশাহী ডিপোর কর্মকর্তাসহ যাত্রীরা উপস্থিত ছিলেন। বাসটি রাত ১২টার দিকে রহনপুর কলেজ মোড়ে এসে পৌঁছলে যাত্রীদের ফুল দিয়ে বরন করে নেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান।
বিকেলে চিকিৎসার জন্য রাজশাহী যাওয়া রোগী ও স্বজনদের বাড়ি ফিরতে নানা বিড়ম্বনার শিকার হতে হতো।এলাকার জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান ও রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খানের ঐকান্তিক প্রচেষ্টায় রোববার রহনপুর -রাজশাহী রুটে চলাচলকারী বিআরটিসি বাসটি রোববার ১ অক্টোবর থেকে নতুন সময়সূচি অনুযায়ী চলাচল শুরু করলো।
রাত সাড়ে ৯ মুঃ জিয়াউর রহমান, জাতীয় সংসদ সদস্য -৪৪,চাঁপাইনবয়াবগঞ্জ-২ ও সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এবং জনাব মতিউর রহমান খাঁন, মেয়র রহনপুর পৌরসভার পক্ষ থেকে রাজশাহী সিটি বাইপাসে বি,আর,সি,টি বাস উদ্বোধন কালে উপস্থিত ছিলেন।








