সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

রহনপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন

নিউজ ডেস্ক২৯ সেপ্টেম্বর ২০২৩১ মিনিট পড়া
রহনপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন

গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্ম  বার্ষিকী উদযাপন করেছে শিশু কিশোর সংগঠন আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি। এ উপলক্ষে শুক্রবার বিকেলে রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মেহেদী হাসান আশিক। প্রধান অতিথি ছিলেন এলাকার জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, নাচোল উপজেলা চেয়ারম্যান আবদুল কাদের, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামালউদ্দিন, ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আলী শাহ,  আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ  ,তিন উপজেলার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীবৃন্দ। পরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ করা হয়।