
গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ- ২ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সদস্য জিয়াউর রহমান বলেছেন, বাংলাদেশ যখন উন্নতির শিখরে, এদেশের উন্নয়ন যখন আন্তর্জাতিক ভাবে খ্যাতি পাচ্ছে তখন বিএনপি আমেরিকার সহযোগীতা নিয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে তা রুখে দিতে হবে।
রবিবার সকালে উপজেলার চৌডালা ইউনিয়নে একটি বাজার ও সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি । এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী, উপজেলা প্রকৌশলী সুলতানুল ইমাম,সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনসারুল হকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে তিনি গোমস্তাপুর ইউনিয়নে নবনির্মিত একটি সড়কের উদ্বোধন করেন এবং সুধী সমাবেশে অংশ নেন।








