সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে স্থানীয় সরকার মেলা শুরু 

নিউজ ডেস্ক১৭ সেপ্টেম্বর ২০২৩১ মিনিট পড়া
গোমস্তাপুরে স্থানীয় সরকার মেলা শুরু 
গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রোববার থেকে  তিনদিন ব্যাপী স্থানীয় সরকার মেলা শুরু হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর)সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে ৩ (তিন) দিন ব্যাপী এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী( এলজিইডি)সুলতানুল ইমাম, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিবসহ অন্যরা।মেলায় ১২টি স্টল অংশ নিচ্ছে।