সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে সড়ক দূর্ঘটনায় ব্যাংক কর্মকর্তার নিহত 

নিউজ ডেস্ক১৫ সেপ্টেম্বর ২০২৩১ মিনিট পড়া
গোমস্তাপুরে সড়ক দূর্ঘটনায় ব্যাংক কর্মকর্তার নিহত 

গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দূর্ঘটনায় নাজমুল হক রিপন( ৪২)নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছে। নিহত ওই ব্যাংক কর্মকর্তা রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কোর্ট কলেজপাড়ার সইজুদ্দিনের পুত্র।
তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এজিএম (আইসিটি)পদে কর্মরত ছিলেন। শুক্রবার বিকেলে রহনপুর -নাচোল সড়কের বহিপাড়ায় এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে একটি অটোরিকশা যোগে ওই ব্যাংক কর্মকর্তা ও তার বন্ধু নাচোল থেকে রহনপুর যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হক জানান,নিহত ওই ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।