সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে স্থানীয় সরকার দিবস উদযাপন 

নিউজ ডেস্ক১৪ সেপ্টেম্বর ২০২৩১ মিনিট পড়া
গোমস্তাপুরে স্থানীয় সরকার দিবস উদযাপন 

গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র‌্যালী শেষে  উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন। বক্তব্য রাখেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ কাওসার আলী,সাংবাদিক আতিকুল ইসলাম আজম প্রমুখ।