সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত 

নিউজ ডেস্ক৮ সেপ্টেম্বর ২০২৩১ মিনিট পড়া
গোমস্তাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত 
গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক  সাক্ষরতা দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার উপজেলা প্রশাসন ও উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা চত্বর থেকে বের হওয়া র্যালীটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।পরে  উপজেলা সভাকক্ষে আয়োজিত  আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার নুরুল ইসলাম,  উপজেলা নির্বাচন অফিসার সেরাজুল ইসলাম,  এসআরডিএফের প্রকল্প ব্যবস্থাপক কারিমা খাতুন, সাংবাদিক আতিকুল ইসলাম আজম ও নুর মোহাম্মদ প্রমুখ।