সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে মৎস্য বিভাগের অভিযানে বিপুল পরিমাণ জাল আটক 

নিউজ ডেস্ক২৪ আগস্ট ২০২৩১ মিনিট পড়া
গোমস্তাপুরে মৎস্য বিভাগের অভিযানে বিপুল পরিমাণ জাল আটক 
গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহানন্দা ও পূনর্ভবা নদীতে মৎস্য বিভাগ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল আটক করেছে।বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চালানো হয়।
এসময় দুটি নদী থেকে ১৭ টি রিংজাল, ৮টি কাঁপা  ও ৫টি কারেন্ট জাল আটক করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা সুমিতা খাতুন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পরে  জব্দকৃত অবৈধ জালগুলো পুড়িয়ে ফেলা হয়।