সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

নাচোলে খালুর হাতে ধর্ষণের স্বীকার ৪ বছরের শিশু

নিউজ ডেস্ক১৮ আগস্ট ২০২৩২ মিনিট পড়া
নাচোলে খালুর হাতে ধর্ষণের স্বীকার ৪ বছরের শিশু

নিজস্ব প্রতিবেদক :
শুক্রবার (১৮ আগস্ট) সকালে র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

আটক কাউসার আলী সম্পর্কে ভিকটিমের আপন খালু এবং নাচোলের একই এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, গত ১২ আগস্ট গভীর রাতে অভিযুক্ত ওই ব্যক্তির বিকৃত যৌন আকাঙ্ক্ষার শিকার হয়ে তারই শয়ন কক্ষে চার বছরের শিশুটি ধর্ষিত হয়। পাশে ওই ব্যক্তির স্ত্রী ঘুমন্ত অবস্থায় ছিলেন এবং ভিকটিমের মুখ চেপে ধরে এ ঘটনা ঘটানো হয়। ওই একই দিন রাতে রক্তক্ষরণ, ব্যথা এবং শারীরিক অসুস্থতার কারণে ভিকটিমকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেলে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়।

পারিবারিক জিজ্ঞাসাবাদে ভিকটিম এবং অভিযুক্তের স্ত্রী, এ ঘটনার বিবরণ দেন। এর পরিপ্রেক্ষিতে গত ১৩ আগস্ট ভিকটিমের বাবা বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানায় একটি মামলা দায়ের করেন।

এদিকে ওই ঘটনার পর থেকে অভিযুক্ত গা-ঢাকা দেন এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বর্তমানে ভিকটিম তার বাবা মার হেফাজতে বাসায় আছে। মামলার এজাহার থেকে প্রাপ্ত প্রাথমিক তথ্যের ভিত্তিতে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব-৫। নিজস্ব গোয়েন্দা নজরদারি এবং সারভিলেন্সের মাধ্যমে অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয় এবং গত ১৭ আগস্ট ঢাকায় যৌথ অভিযানে পরিচালনা করে তাকে আটক করা হয়।

অভিযুক্ত কাউসার আলীকে নাচোল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও জানায় র‌্যাব।