সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে কৃতি শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান

নিউজ ডেস্ক৩১ জুলাই ২০২৩১ মিনিট পড়া
গোমস্তাপুরে কৃতি শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান

গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়ের কৃতি  শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির অর্থ প্রদান করা হয়েছে।  সোমবার বিদ্যালয় মিলনায়তনে ৬৮ বছর পূর্তি উদযাপন কমিটি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ মতিন।
প্রধান অতিথি ছিলেন এলাকার জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ সাত্তার বিশ্বাস, সহকারী শিক্ষক আশরাফুল হক, কমিটির সদস্য আঃ জাব্বার,প্রভাষক আকতারুল ইসলাম, অভিভাবক ইয়াসমিন সুলতানা সীমা প্রমুখ। পরে ১২ জন কৃতি শিক্ষার্থী প্রত্যককে ২ হাজার টাকা করে উপবৃত্তি প্রদান করা হয়।