
গোমস্তাপুর প্রতিনিধি :
বরেন্দ্র এলাকায় উচ্চ মূল্যে অপ্রচলিত ফল ও ঔষধি ফসল চাষাবাদ জনপ্রিয়করন প্রকল্পের আওতায় জনসাধারনের মধ্যে বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষ ( বিএমডিএ) অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। প্রধান অতিথি ছিলেন চাঁপাই নবাবগঞ্জ ০২ আসনের সংসদ সদস্য ও ভুমি মন্ত্রনালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য মুঃ জিয়াউর রহমান। বক্তব্য রাখেন বিএমডিএর সহকারী প্রকৌশলী নাইমুল হাসান, প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ হাফিজুল করিম , চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব প্রমুখ। আলোচনা সভা শেষে জনসাধারণের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়।








