
গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছে উপজেলা মৎস্য বিভাগ। সোমবার উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় চলতি মৎস্য সপ্তাহে গৃহীত নানা কর্মসূচি তুলে ধরেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুমিতা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা নাসির উদ্দীনসহ উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা।








