সদ্য প্রকাশিত
ময়মনসিংহ বিয়ের জন্য চাপ ও চড় মারায় কিশোরীকে শ্বাসরোধে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় দুই হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা আপা, আপনি আসেন, আমরা পাহারায় আছি : এমপি আবুল কালাম সুপারি পেড়ে বাড়ি ফেরার পথে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতক আটক গাজীপুরে পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার সংস্কৃতি প্রতিমন্ত্রী ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির নীলনকশা করছে আ. লীগ রংপুরে চার খুন : ৩০ নভেম্বরের মধ্যে চার্জশিট দাখিল করবে ডিবি তথ্য কমিশনকে কার্যকর ও গতিশীল করার আহ্বান তথ্য অধিকার ফোরামের মানহানির মামলা করলেন তানজিন তিশা ১৯ ছক্কায় তাণ্ডব, বিশ্বরেকর্ডে ভাগ বসালেন আরিয়া
নওগাঁ

সাপাহারে ৫৬টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ প্রদান

নিউজ ডেস্ক২২ মার্চ ২০২৩১ মিনিট পড়া
সাপাহারে ৫৬টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ প্রদান


সাপাহার প্রতিনিধি:
“মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মাট বাংলাদেশ গড়ার দীক্ষা” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহার উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে স্মাট বাংলাদেশ গড়ার বিনির্মানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রাপ্ত ৫৬টি ল্যাপটপ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শাহজাহান হোসেন, সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, প্রাথমিক শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী, সহকারী শিক্ষা অফিসার অসিম কুমার সাহা সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।