সদ্য প্রকাশিত
ময়মনসিংহ বিয়ের জন্য চাপ ও চড় মারায় কিশোরীকে শ্বাসরোধে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় দুই হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা আপা, আপনি আসেন, আমরা পাহারায় আছি : এমপি আবুল কালাম সুপারি পেড়ে বাড়ি ফেরার পথে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতক আটক গাজীপুরে পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার সংস্কৃতি প্রতিমন্ত্রী ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির নীলনকশা করছে আ. লীগ রংপুরে চার খুন : ৩০ নভেম্বরের মধ্যে চার্জশিট দাখিল করবে ডিবি তথ্য কমিশনকে কার্যকর ও গতিশীল করার আহ্বান তথ্য অধিকার ফোরামের মানহানির মামলা করলেন তানজিন তিশা ১৯ ছক্কায় তাণ্ডব, বিশ্বরেকর্ডে ভাগ বসালেন আরিয়া
নওগাঁ

রাণীনগরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

নিউজ ডেস্ক১৭ মার্চ ২০২৩১ মিনিট পড়া
রাণীনগরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

রাণীনগর প্রতিনিধি :
নওগাঁর রাণীনগরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালনে কেক কাটা হয়। এরপর বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় এমপি আনোয়ার হোসেন হেলাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু। আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান, রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।