সদ্য প্রকাশিত
নওগাঁ

ধামইরহাটে নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

নিউজ ডেস্ক৮ মার্চ ২০২৩১ মিনিট পড়া
ধামইরহাটে নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী


ধামইরহাট প্রতিনিধি :
নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ়্য র‌্যালী আ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং রিভাইভ প্রকল্প-ডাসকো,ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ ধামইরহাট এপি এবং ব্র্যাক ধামইরহাটের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শত শত নারীদের নিয়ে এক বর্ণাঢ়্য র‌্যালী বের করা হয়।

র‌্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো.সোহেল রানা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.মিজানুর রহমান,যুব উন্নয়ন কর্মকর্তা মো.কামরুজ্জামান সরদার,ভারপ্রাপ্ত উপজেলা সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম,ডাসকোর উপজেলা অফিসার রওনক লায়লা,ওয়ার্ল্ডভিশন ধামইরহাট এপি ম্যানেজার ম্যানুয়েল হাসদা, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচীর সেলফ অফিসার পিয়ারা খাতুন,ওয়ার্ল্ডভিশনের শারমিন আক্তার সুরভী, বিথী রাণী প্রমুখ।