সদ্য প্রকাশিত
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় মোবাইল ছিনিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে যাত্রীকে হত্যা, আটক ৪ শীতে ফারিয়ার পছন্দ সিদ্ধ ডিম ‘দ্য গ্লোরি’র সেটে প্রেম, ৩ বছর পর বিচ্ছেদ
কৃষি

রাজশাহীতে আমের মুকুলের মৌ মৌ গন্ধ চারিদিক

নিউজ ডেস্ক৩ মার্চ ২০২৩২ মিনিট পড়া
রাজশাহীতে আমের মুকুলের মৌ মৌ গন্ধ চারিদিক

নিজস্ব প্রতিবেদক:

মুকুলের মৌ-মৌ ঘ্রাণ এখন রাজশাহীর বাতাসে। রাজশাহীতে কয়েক বছরের মধ্যে এবার আমবাগানে সবচেয়ে বেশি মুকুল এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার আমের বাম্পার ফলন হবে। এবার রাজশাহীতে ১ হাজার ৬৩ হেক্টর জমিতে আমের চাষ বেড়েছে। আশা করা হচ্ছে, গত বছরের চেয়ে এবার প্রায় ২০ হাজার টন ফলন বাড়তে পারে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার জেলায় ১৯ হাজার ৫৭৮ হেক্টরে আম চাষ করা হয়েছে। গত বছর এর পরিমাণ ছিল ১৮ হাজার ৫১৫ হেক্টর। গত বছর আমের উৎপাদন ছিল ২ লাখ ৬ হাজার ১৫৬ টন। এবার ২ লাখ ২৫ হাজার ৯১২ টন আম উৎপাদনের আশা করা হচ্ছে।

রাজশাহীর বাঘা ও চারঘাট উপজেলায় সবচেয়ে বেশি আম চাষ হয়ে থাকে। চারঘাট ও বাঘার কিছু এলাকা ঘুরে দেখা গেছে, মুকুলে আমগাছের পাতা ঢেকে আছে। প্রতিটি গাছে ব্যাপক মুকুল এসেছে। আগাম মুকুলগুলোয় গুটি হচ্ছে।

বাঘা থেকে সাদি এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান কয়েক বছর ধরে বিদেশে আম রপ্তানি করছে। এ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শফিকুল ইসলাম বলেন, তাদের ২৫০ থেকে ৩০০ বিঘা জমিতে আমবাগান আছে। এবার তাদের শত ভাগ গাছে আমের মুকুল এসেছে। এখন পর্যন্ত আবহাওয়াও আমের জন্য অনুকূলে। এ অবস্থা যদি শেষ পর্যন্ত থাকে, তাহলে আবার আমের বাম্পার ফলন হবে।

চারঘাট উপজেলা ডাকরা গ্রামের আমচাষি আলী আজগর বলেন, কুয়াশার কারণে আগাম মুকুলের কিছুটা ক্ষতি হয়েছে। পরের মুকুলগুলো ভালো আছে। এবার যদি আর কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়, তাহলে গাছে প্রচুর আম হবে।

রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, এবার আমের মুকুল ভালো আছে। আবহাওয়াও ভালো। বাম্পার ফলনের আশা করছেন তারা।

ট্যাগ: