ধামইরহাট প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাট উপজেলায় কিশোরী ফুটবলারদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার তালঝাড়ী ফুটবল মাঠে এ সামগ্রী বিতরণ করা হয়।
গ্রীণ ভয়েস বাংলাদেশ এর পৃষ্টপোষকতায় এবং ধামইরহাট ফুটবল উন্নয়ন সমিতির সার্বিক সহযোগিতা উপজেলার ২৬জন কিশোরী ফুটবলারদের মাঝে ফুটবল সামগ্রী হিসেবে বল, বুট, জার্সি, মোজা, ব্যাগ, গ্লোবসসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় আড়ানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ধামইরহাট ফুটবল উন্নয়ন সমিতির সিনিয়র সহসভাপতি মো. মোসাদ্দেকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, ধামইরহাট ফুটবল উন্নয়ন সমিতির সভাপতি বিশিষ্ট ক্রীড়া সংগঠন মো. হানজালা, সাধারণ সম্পাদক আল আমিন, সহসভাপতি ও ফুটবল প্রশিক্ষক মোহাম্মদ আলী, গ্রীণ ভয়েস বাংলাদেশ নওগাঁ জেলার সমন্বয়কারী প্রভাষক মো. ফারুক হোসেন সবুজ, আগ্রাদ্বিগুন শাখার কোষাধ্যক্ষ মো. ওবায়দুল হক,ফুটবলার মেসি প্রমুখ।
উপজেলা ২৬ জন আদিবাসী ও মুসলিম কিশোরীদেরকে জারা গ্রীণ ভয়েস কিশোর বাংলা ক্লাব কর্মসূচীর আলোকে গ্রীণ ভয়েস বাংলাদেশ এর পৃষ্টপোষকতায় এবং ধামইরহাট ফুটবল উন্নয়ন সমিতির সহযোগিতায় এক বছর ফুটবলের উপর প্রশিক্ষণ প্রদান করা হবে।
জি/আর









