সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
রাজনীতি

উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে খালেদা জিয়া

নিউজ ডেস্ক১২ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে খালেদা জিয়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সাংগঠনিক ও রাজনৈতিক বিষয় নিয়ে উপদেষ্টাদের সঙ্গে আলোচনায় বসেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

 

আজ শনিবার রাত ৯টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

 

নতুন নির্বাচন কমিশন এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং দেশব্যাপী সাংগঠনিক তৎপরতার বিষয়ে উপদেষ্টাদের পরামর্শ শুনছেন বিএনপি চেয়ারপারসন। কীভাবে আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করা হবে সে বিষয়ে খালেদা জিয়াও কিছু দিকনির্দেশনা দেন উপদেষ্টাদের।

 

উপদেষ্টাদের সঙ্গে বৈঠকের আগে গত ৬ ফেব্রুয়ারি দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি, ৭ ফেব্রুয়ারি ২০ দলীয় জোটের শরিক দলের শীর্ষ নেতা এবং গতকাল শনিবার রাতে দলের ভাইস চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করেন ২০ দলীয় জোটনেতা খালেদা জিয়া।

সূত্র: এনটিভি