সদ্য প্রকাশিত
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় মোবাইল ছিনিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে যাত্রীকে হত্যা, আটক ৪ শীতে ফারিয়ার পছন্দ সিদ্ধ ডিম ‘দ্য গ্লোরি’র সেটে প্রেম, ৩ বছর পর বিচ্ছেদ
কৃষি

লালপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

নিউজ ডেস্ক১৮ সেপ্টেম্বর ২০২২১ মিনিট পড়া
লালপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ


লালপুর( নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪শ কৃষকের মাঝে বিনামূল্যে পাট ও মাসকলাই এর বীজ সহ সার বিতরণ করা হয়েছে। রবিবার (১৮সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সার ও বীজ বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন। পরে প্রধান অতিথি উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের হাতে ডিজিটাল সার্টিফিকেটসহ স্মার্ট কার্ড প্রদান ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে মাছের পোনা অবমুক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আ,স, ম, মাহামুদুল হক মুকুল, উপজেলা আওয়ামীলীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক কাজী আছিয়া জয়নুল বেনু, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম,মৎস্য কর্মকর্তা আবু সামা প্রমুখ।

এস/আই