সদ্য প্রকাশিত
নওগাঁ

রাণীনগরে জাতীয় পার্টির বিক্ষোভ সমাবেশ

নিউজ ডেস্ক১০ সেপ্টেম্বর ২০২২১ মিনিট পড়া
রাণীনগরে জাতীয় পার্টির বিক্ষোভ সমাবেশ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে জ্বালানী তেল, পরিবহন ভাড়াসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয় পার্টির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় উপজেলা জাতীয় পার্টির আয়োজনে সদরের বাজার এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, রাণীনগর উপজেলা জাতীয় পার্টির উপদেষ্টা ডা. মোসলেম উদ্দীন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুস সালাম, সহ-সভাপতি শ্যামল চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক হাসান আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সুহেল প্রমূখ। এ সময় উপজেলা ও ইউনিয়ন জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা- সারাদেশে ভয়াবহ লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপনা ও পরিবহন ভাড়াসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ জানায়।

এস/আই